শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫০ চুনারুঘাট মডেল প্রেসক্লাবের সভাপতি সুলতান খান, সম্পাদক নোমান মিয়া ধর্মপাশায় এনসিপি নেতার মরদেহ উদ্ধার ভিআইপি সুইট, কিডস ক্লাব ও ডাইনিং সুবিধায় বসুন্ধরা সুপার গলফ প্রচলিত রীতি ভেঙে ২২ অতিরিক্ত বিচারপতির স্থায়ী নিয়োগ সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা বরখাস্ত গোয়াইনঘাটে বালু উত্তোলনের দায়ে জরিমানা, মেশিন ধ্বংস কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযানে বিদেশী মদসহ ৩ মাদক কারবারী গ্রেফতার ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান হাইল হাওরে মাছ ধরার জালে আটকা অজগর, প্রাণে বাঁচলো
advertisement
সিলেট বিভাগ

ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫০

ছাতকের গোবিন্দগঞ্জ কলেজে নবীন অনুষ্ঠান-কে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে'র ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাস ও গোবিন্দগঞ্জ পয়েন্টে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন কর্মী আহত হয়েছেন। এক ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষে'র ঘটনায় পুরো এলাকায় আতংকের সৃষ্টি হয়। 

সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে তীব্র যানজট সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সময় মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোশাহিদ আলী নামে স্থানীয় সংবাদ কর্মী ছাত্র শিবিরের হাতে হেনস্তার শিকার হয়েছেন এবং ক্যামেরা ভাংচুর করা হয়েছে বলে জানাগেছে।

স্থানীয় সুত্রে জানাগেছে কলেজে নবীন অনুষ্ঠান-কে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে কলেজ ক্যাম্পাসে  উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের নেতা-কর্মীরা গোবিন্দগঞ্জ পয়েন্টে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

পয়েন্টে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে একাধিকবার। পরে ছাত্রদল পয়েন্ট ও কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে দফায়-দফায় মিছিল করেছে।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি  মীয়া মোহাম্মদ সাদ জানান, কলেজের নবীন বরণ  অনুষ্ঠানে আসার সময় ছাত্রদল নেতৃবৃন্দের উপর আকষ্মিকভাবে হামলা করেছে শিবির।

এ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের ২০ জন কর্মী আহত হয়েছে। নিজেও আহত হয়েছেন বলে জানান তিনি।

এদিকে কলেজ শিবিরের সাধারণ সম্পাদক মতিউর রহমান জানান, কলেজে ছাত্রদল তাদের কর্মীদের উপর হামলা করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেছেন এ ঘটনায় ছাত্র শিবিরের ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। 

গোবিন্দগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি জানান, কলেজ ক্যাম্পাসে কোন মারামারি  বা মিছিল-মিটিং হয়নি। কলেজের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক। পয়েন্টে শুনেছি দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

ছাতক থানার ইন্সপেক্টর তদন্ত ঝলক মোহন্ত জানিয়েছেন, মারামারি'র খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কে যান চলাচল এখন স্বাভাবিক। 

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, “সংঘর্ষের ঘটনার খবর সাথে সাথেই পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। নতুন করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

▐ এই সম্পর্কিত আরো

ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫০

চুনারুঘাট মডেল প্রেসক্লাবের সভাপতি সুলতান খান, সম্পাদক নোমান মিয়া

ধর্মপাশায় এনসিপি নেতার মরদেহ উদ্ধার

ভিআইপি সুইট, কিডস ক্লাব ও ডাইনিং সুবিধায় বসুন্ধরা সুপার গলফ

প্রচলিত রীতি ভেঙে ২২ অতিরিক্ত বিচারপতির স্থায়ী নিয়োগ

সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা বরখাস্ত

গোয়াইনঘাটে বালু উত্তোলনের দায়ে জরিমানা, মেশিন ধ্বংস

কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযানে বিদেশী মদসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান

হাইল হাওরে মাছ ধরার জালে আটকা অজগর, প্রাণে বাঁচলো