মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গোলাপগঞ্জে অপহরণ-ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার শিক্ষক বিজন বিহারী দাসের বিদায় ও দাতা সদস্যদের সংবর্ধনা সাংবাদিক সোহেলের বড় ভাই রফিকুল হাসানের ইন্তেকাল শাল্লায় শ্রেষ্ঠত্বের পর এবার জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ মনোনীত সীমান্ত দুই হাত নেই, পা-ই ভরসা—সংবাদ প্রকাশের পর আশরাফের পাশে উপজেলা প্রশাসন জামালগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষার ১শ তালগাছের চারা রোপণ বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি সিলেটে ট্রিপল মার্ডার: বাবুলকে ফের ২ দিনের রিমান্ডে স্ত্রীর মৃত্যু: অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার স্বামী ঢাকা-সিলেট মহাসড়ক: ক্ষতিপূরণের টাকা পেতে ১৫ দিনের আল্টিমেটাম
advertisement
সিলেট বিভাগ

ঢাকা-সিলেট মহাসড়ক: ক্ষতিপূরণের টাকা পেতে ১৫ দিনের আল্টিমেটাম

ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণ করা জমি, বাড়ি, দোকান ও ক্ষতিগ্রস্ত স্থাপনার ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানি, বৈষম্য ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার চার মৌজার বাসিন্দারা।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার সীমান্তবর্তী রশিদপুর পয়েন্টে ‘ফরিদপুর, তাজমহরমপুর, রশিদপুর ও আরদিলপুর’ মৌজাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ক্ষতিপূরণের জন্য তৈরি করা তালিকায় সরকার নির্ধারিত মূল্যের তুলনায় বৈষম্য করা হয়েছে। এরপরও সরকারি উন্নয়ন ও জনস্বার্থের কথা বিবেচনা করে নির্ধারিত ক্ষতিপূরণের টাকা গ্রহণে আগ্রহী এলাকাবাসী। কিন্তু টাকা উত্তোলনের ক্ষেত্রে তাদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে।

বক্তারা আরও অভিযোগ করেন, ক্ষতিগ্রস্ত মসজিদগুলোর ক্ষতিপূরণের টাকা প্রদানের ক্ষেত্রেও এলাকাবাসীর সঙ্গে হয়রানি ও অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন ক্ষতিগ্রস্তরা।

মানববন্ধন থেকে বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা পরিশোধের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং রশিদপুর জামে মসজিদের কোষাধ্যক্ষ রফিক মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত শেখ নূর মিয়া, শেখ মো. আজাদ, আব্দুল মান্নান, মঈনুল ইসলাম খান, আবু সাঈদ হিরণ, আব্দুল খালিক, হাজী ফারুক মিয়া, আরজুমন্দ আলী, সুহেল রানা, জুনাব আলী, জাহাঙ্গীর মিয়া, গৌছ আলী ও নজরুল ইসলাম মনির মেম্বার।

মানববন্ধনে বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জে অপহরণ-ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

শিক্ষক বিজন বিহারী দাসের বিদায় ও দাতা সদস্যদের সংবর্ধনা

সাংবাদিক সোহেলের বড় ভাই রফিকুল হাসানের ইন্তেকাল

শাল্লায় শ্রেষ্ঠত্বের পর এবার জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ মনোনীত সীমান্ত

দুই হাত নেই, পা-ই ভরসা—সংবাদ প্রকাশের পর আশরাফের পাশে উপজেলা প্রশাসন

জামালগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষার ১শ তালগাছের চারা রোপণ

বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি

সিলেটে ট্রিপল মার্ডার: বাবুলকে ফের ২ দিনের রিমান্ডে

স্ত্রীর মৃত্যু: অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার স্বামী

ঢাকা-সিলেট মহাসড়ক: ক্ষতিপূরণের টাকা পেতে ১৫ দিনের আল্টিমেটাম