মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শ্রীমঙ্গলে ভেজাল ও অননুমোদিত খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার গোলাপগঞ্জে চেক জালিয়াতি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ছাতকে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান, প্রথম দিনেই ১৪ মামলা মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড নারীর হাতে পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ বাঞ্ছারামপুরে গাইবান্ধা ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মতিউর রহমান দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা জৈন্তাপুরে ওপেন সিক্রেট ‘বুঙ্গা’ আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ন: ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিদর্শন কানাইঘাটে ‘ফ্রিজকাণ্ড’: এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
advertisement
সিলেট বিভাগ

দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা

সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়ে জটিলতা যেন কাটছেই না। ২০২৪ সালে টানা সাত মাস বেতন-ভাতা না পাওয়ার ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বেতন-ভাতা চালু হলেও প্রায় দুই বছর পর আবারও একই ধরনের জটিলতায় পড়েছেন বিদ্যালয়টির শিক্ষক-কর্মচারীরা। গত আগস্ট মাসের বেতন-ভাতা এখনো পাননি তারা। এরই মধ্যে সেপ্টেম্বর মাস শুরু হলেও বেতন-ভাতা পাওয়ার বিষয়ে কোনো সমাধান হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমানের নিয়োগসংক্রান্ত জটিলতা এবং প্রধান শিক্ষকের দায়িত্ব ও আর্থিক ক্ষমতা নিয়ে সৃষ্ট আইনি জটিলতার কারণে নতুন করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।

এদিকে বিষয়টি নিরসনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সিলেট অঞ্চলের আঞ্চলিক উপপরিচালকের কার্যালয় থেকে মহাপরিচালকের কাছে সিদ্ধান্ত চাওয়া হয়েছে। গত ১৮ আগস্ট আঞ্চলিক উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত এক চিঠিতে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলন এবং প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদানের ক্ষেত্রে সৃষ্ট আইনি জটিলতা নিরসনে মহাপরিচালকের সদয় সিদ্ধান্ত কামনা করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ১৪ জুন জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়। ২০২০ সালের ১৬ জুলাই বিদ্যালয়ে কর্মরত ১৮ জন শিক্ষককে এডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। সে সময় প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ সৃজন এবং এডহক নিয়োগ না হওয়ায় বিদ্যালয়ের জ্যেষ্ঠতম সহকারী শিক্ষক জ্যোতিষ রঞ্জন তালুকদার প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন। পরে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ২৫ অক্টোবর ২০২০ তারিখের একটি স্মারকের আলোকে তাঁকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আয়ন-ব্যয়নকারী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়।

পরবর্তীতে জ্যোতিষ রঞ্জন তালুকদার ২৬ নভেম্বর ২০২০ কর্মরত অবস্থায় মারা গেলে জ্যেষ্ঠতম সহকারী শিক্ষক সীতোষ কুমার তালুকদার প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ১৭ ডিসেম্বর ২০২০ তারিখের একটি স্মারকের আলোকে তাঁকেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আয়ন-ব্যয়নকারী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়।

এরপর ২০২৩ সালের ২২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. লুৎফুর রহমানকে প্রতিষ্ঠান সরকারিকরণের তারিখ থেকে এডহক ভিত্তিতে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়। তিনি ওই দিন পূর্বাহ্নে প্রধান শিক্ষক পদে যোগদান করেন। তবে একই বছরের ২১ ডিসেম্বর আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর এডহক নিয়োগসংক্রান্ত আগের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়। চিঠিতে বলা হয়েছে, জাল সনদ দাখিলের বিষয়টি নিষ্পত্তির অপেক্ষায় থাকায় ওই নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হয়।

এ প্রজ্ঞাপনের বিরুদ্ধে মো. লুৎফুর রহমান ২০২৪ সালের ১৮ জানুয়ারি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। রিট পিটিশনটির নম্বর ২৫৯/২০২৪। পরে ২০২৬ সালের ৬ আগস্ট হাইকোর্ট রিট পিটিশনটি ‘Discharged’ করেন।

চিঠিতে আরও বলা হয়, রিট পিটিশনটি ‘Discharged’ হওয়ার পর বিদ্যালয়ের জ্যেষ্ঠতম সহকারী শিক্ষক মোছা. তাইয়েবুন নেছা আফিন্দী বিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনের জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা দেওয়ার আবেদন করেন। তিনি গত ১১ আগস্ট এ আবেদন করেন।

অন্যদিকে প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান গত ১৬ আগস্ট আঞ্চলিক উপপরিচালকের কার্যালয়ে স্বপদে বহাল থাকার আবেদন করেন। আবেদনে তিনি জানান, রিট পিটিশন নম্বর ২৫৯/২০২৪ ‘Discharged’ হওয়ার পর তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে Civil Miscellaneous Petition No. 777 of 2026 (Arising out of Writ Petition No. 259 of 2024) দায়ের করেছেন, যা শুনানির অপেক্ষায় রয়েছে।

বিদ্যালয়ের জ্যেষ্ঠতম সহকারী শিক্ষক মোছা. তাইয়েবুন নেছা আফিন্দী বলেন, গত মাসের শিক্ষক-কর্মচারীদের বেতন, মাসিক টিফিন বিল ও দৈনন্দিন আনুষঙ্গিক ব্যয়ের বিল পরিশোধ করতে না পারায় তাঁরা সমস্যায় পড়েছেন।

এ বিষয়ে বর্তমান প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সিলেট অঞ্চলের আঞ্চলিক উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ বলেন, ‘প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান ও শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলন নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় বিষয়টি লিখিতভাবে মহাপরিচালকের দপ্তরে পাঠানো হয়েছে।’

এই সম্পর্কিত আরো

শ্রীমঙ্গলে ভেজাল ও অননুমোদিত খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার

গোলাপগঞ্জে চেক জালিয়াতি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ছাতকে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান, প্রথম দিনেই ১৪ মামলা

মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

নারীর হাতে পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ বাঞ্ছারামপুরে

গাইবান্ধা ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মতিউর রহমান

দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা

জৈন্তাপুরে ওপেন সিক্রেট ‘বুঙ্গা’

আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ন: ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিদর্শন

কানাইঘাটে ‘ফ্রিজকাণ্ড’: এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন