গোলাপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে । পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জানা যায়, শনিবার (০৫ সেপ্টেম্বর) ভোর ০৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে পৌর সদরের রনকেলী থেকে অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের দক্ষিনভাগ মৃত আপ্তাব আলীর ছেলে আনু মিয়াকে কে আটক করে।
পরে আটক ব্যক্তিকে মোবাইল কোর্টে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:রফিকুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক আনু মিয়াকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
আইনি প্রক্রিয়া শেষে আসামিকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ ছবেদ আলী।