শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও  নিয়োগপত্র পাননি সুনামগঞ্জের ১২০ প্রার্থী সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ জাসদ কার্যালয়ে পুলিশি অভিযান, শতাধিক নেতাকর্মী আটক পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় সিলেটে পুলিশি অভিযানে ৪৬ জন গ্রেফতার শ্রীমঙ্গলে এপ্রেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকীতে ফ্রি আই ক্যাম্প শান্তিগঞ্জে সরকারি জমিতে রাইস মিল, পরিবেশ দূষণের অভিযোগ
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, জনতার হাতে আটক ৩ যুবক

সিলেটের ওসমানীনগর উপজেলার দক্ষিণ গোয়ালাবাজার এলাকায় স্থানীয় জনতার তৎপরতায় দেশীয় অস্ত্রসহ তিন যুবক আটক হয়েছেন। পরে তাদের ওসমানীনগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র দক্ষিণ গোয়ালাবাজারে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, ওসমানীনগর উপজেলার নিজ বুরুঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে শিপন আহমদ (৩৮), একই গ্রামের দুলা চৌধুরীর ছেলে রোমান চৌধুরী (২৫) এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার মৃত সুলতান মিয়ার ছেলে মো. মাসুদ রানা নিরব (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যায় দক্ষিণ গোয়ালাবাজার এলাকায় ওই তিনজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন স্থানীয় ব্যবসায়ী ও লোকজন। পরে তাদের আটক করে তল্লাশি চালানো হলে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে ওসমানীনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয় এবং উদ্ধার হওয়া অস্ত্র জব্দ করে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোস্তফা আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় জনতার সহায়তায় দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রগুলো জব্দ করা হয়েছে এবং ঘটনার পেছনে অন্য কোনো ব্যক্তি বা উদ্দেশ্য জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও  নিয়োগপত্র পাননি সুনামগঞ্জের ১২০ প্রার্থী

সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২

জাসদ কার্যালয়ে পুলিশি অভিযান, শতাধিক নেতাকর্মী আটক

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায়

সিলেটে পুলিশি অভিযানে ৪৬ জন গ্রেফতার

শ্রীমঙ্গলে এপ্রেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকীতে ফ্রি আই ক্যাম্প

শান্তিগঞ্জে সরকারি জমিতে রাইস মিল, পরিবেশ দূষণের অভিযোগ