শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও  নিয়োগপত্র পাননি সুনামগঞ্জের ১২০ প্রার্থী সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল, জায়গা মেলাতে পারছে না পুলিশ

সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ শনিবার (১ আগস্ট) সকালে 'সিলেট সদর উপজেলা ছাত্রলীগ'-এর ব্যানারে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী এই মিছিলে অংশ নেন বলে জানা গেছে। তবে যে স্থানে মিছিলটি হয়েছে দাবি করা হচ্ছে, বাস্তবে তার ভৌগোলিক অবস্থানের সাথে ভিডিওর কোনো মিল খুঁজে পাচ্ছে না পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সকাল আনুমানিক ৬টার দিকে সিলেট সদর উপজেলার একটি এলাকায় সংক্ষিপ্ত এই মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু'সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।

পরবর্তীতে সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সফাত এবং সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলাম তাদের নিজ নিজ ফেসবুক আইডিতে মিছিলের ছবি ও ভিডিও পোস্ট করেন। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নজরে আসার পর থেকেই অনুসন্ধানে নেমেছে পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল হাবিব জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর পুলিশ সকাল থেকেই তেমুখী ব্রিজ থেকে তেররখাই বাইপাস পর্যন্ত সমগ্র এলাকা নিবিড়ভাবে পরিদর্শন করেছে।

ওসি বলেন, "ভিডিওতে দেখানো রাস্তা ও আশপাশের অবকাঠামোর (যেমন—বাম পাশের বিশেষ সড়ক, পিলার, গাছ ও গর্তের পানি) সাথে আমাদের তেমুখী এলাকার ভৌগোলিক কাঠামোর মিল পাওয়া যাচ্ছে না। স্থানটি নিয়ে অস্পষ্টতা থাকলেও বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি।"

তিনি আরও জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যেই জড়িত দুই-তিনজনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। নিষিদ্ধ সংগঠনের ব্যানারে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি

সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও  নিয়োগপত্র পাননি সুনামগঞ্জের ১২০ প্রার্থী

সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী