রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শব্বির আহমদ চৌধুরী।

বিদ্যালয় পরিচালনা (অ্যাডহক) কমিটির সভাপতি মো. আবুল খায়েরের সভাপতিত্বে এবং রিয়াজ উদ্দিন জনির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিবুল হাসান চৌধুরী।

এ সময় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মুহিবুর রহমান ও মিহির কান্ত দাশ, বিদ্যালয়ের সাবেক সদস্য আজাদ মিয়া তালুকদার, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব আলম কোরেশী মাছুম, কামারখাল মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুতিউর রহমান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আঞ্জুর আলী, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেদ আহমদ এবং অভিভাবক সদস্য দিলোয়ার হোসেন দুলাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শব্বির আহমদ চৌধুরী বলেন, একটি শিশুকে সুশিক্ষিত, নৈতিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়, পরিবার এবং সমাজকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি অভিভাবকদের প্রতি সন্তানদের শুধু পরীক্ষার ফলাফলের দিকে নয়, বরং নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, মানবিকতা এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির বিষয়েও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিবুল হাসান চৌধুরী বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং এসব কার্যক্রম সফল করতে অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে অ্যাডহক কমিটির সভাপতি মো. আবুল খায়ের বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। তিনি বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি