রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষা কার্যক্রম আরও কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে। শিক্ষক সংকট নিরসন, শিক্ষার মান বৃদ্ধি এবং স্কুল ফিডিং কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিত করতে ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সুনামগঞ্জ পিটিআই ভবনে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সুনামগঞ্জের হাওরাঞ্চলের ক্যাচমেন্ট (অববাহিকা) এলাকায় শিক্ষক নিয়োগ একটি বড় চ্যালেঞ্জ। এসব এলাকায় স্থানীয়ভাবে পর্যাপ্ত শিক্ষক পাওয়া যায় না। ফলে অন্য অঞ্চল থেকে শিক্ষক নিয়োগ দিতে হয়। তবে এ সমস্যার স্থায়ী সমাধানে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করছে।

তিনি আরও বলেন, স্কুল ফিডিং কর্মসূচি শুরুর পর বিভিন্ন জায়গায় কিছু অনিয়ম ও ত্রুটি ধরা পড়েছিল। এজন্য এখন কর্মসূচির মান নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি সরবরাহকারী প্রতিষ্ঠানকে ফুড টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে। তাদের অনুমোদনের পরই বিদ্যালয়ে খাবার সরবরাহ করা যাবে। পাশাপাশি শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তারা কারখানায় আকস্মিক পরিদর্শন করবেন এবং খাবারের নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে।

ববি হাজ্জাজ জানান, প্রতিটি বিদ্যালয়ে মায়েদের নেতৃত্বে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। খাবার বিদ্যালয়ে পৌঁছানোর পর এই কমিটি খাবারের মান যাচাই করবে। এছাড়া খাবার সরবরাহকারীদের জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় তথ্য বিদ্যালয়ে সংরক্ষণ করতে হবে। কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সংকট, অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যালয় পরিচালনার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন। প্রতিমন্ত্রী এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি