রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক

জামালগঞ্জে হাওরবাসীর স্বপ্নের উড়াল সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হবে ৩০ জুলাই। উদ্বোধন উপলক্ষে সোমবার বিকেলে উড়াল সড়ক প্রকল্পের সার্বিক অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. মিনহাজুল ইসলাম। তিনি সাচনা বাজার ইউনিয়নের কুকড়াপর্শী, সাচনা রামকৃষ্ণ সেবাশ্রম এলাকা সহ উড়াল সড়ক প্রকল্পের বিভিন্ন স্পট পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক নির্মাণ কাজের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. মিনহাজুল ইসলাম জানান, হাওরবাসীর স্বপ্নের উড়াল সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হবে ৩০ জুলাই । হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল উড়ালসড়ক নির্মাণ নিয়ে। ৩০ জুলাই নির্মাণ কাজের উদ্বোধনের মাধ্যমে সেই স্বপ্ন আরও একধাপ এগিয়ে যাবে। উড়াল সড়কটি চালু হলে হাওরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে। পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন শিল্পেও এই অঞ্চলে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছি। 


এ সময় উপস্থিত ছিলেন, এডিসি জেনারেল আব্দুল মতিন খান, উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রাণী মোদক, উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোঃ সারফুল ইসলাম, অফিস সহকারী  মো: মোফাজ্জল হোসেন মিলন সাচনা বাজার ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আসআদ প্রমূখ।


জামালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠান  মেসার্স এম.এম বিল্ডার্স, নিকেতন ঢাকা উড়াল সড়কটির কাজ পায়। জামালগঞ্জ অংশে দুটি প্যাকেজে ১১.৩০০ কিলোমিটার এর বিপরীতে ৬২২ কোটি ২০ লক্ষ ৯৩ হাজার ২৭৮ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি