সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে হামে প্রাণ গেল আরও এক শিশুর, মৃত বেড়ে ১০৯ সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার ৯২ জন গ্রেফতার, ৭২ যানবাহন আটক ছাতকে শিক্ষার মানোন্নয়নে তদারকি জোরদার, উন্নয়নে ভূমিকা এমপি মিলনের নতুন কারিকুলামে গুরুত্ব পাবে ধর্মীয়, পারিবারিক ও নাগরিক মূল্যবোধ: সিলেটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রওফুর রাজা, সহ-সভাপতি নাজমুল ইসলাম জকিগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ অভিযোগে মানববন্ধন ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন গোলাপগঞ্জের পর এবার বিয়ানীবাজার থানায় ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ অভিযোগে মানববন্ধন

সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চারবারের নির্বাচিত ইউপি সদস্য আব্দুস সালামের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধন থেকে বক্তারা মামলাটির নিরপেক্ষ তদন্ত এবং হয়রানি বন্ধের দাবি জানান।

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় কাজলসার ইউনিয়নের আটগ্রাম বাসস্ট্যান্ডে বৈরী আবহাওয়া উপেক্ষা করে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৯ সালের ৯ নভেম্বর স্থানীয় আব্দুল মান্নান বুতুলের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় সম্প্রতি ইউপি সদস্য আব্দুস সালামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের দাবি, ঘটনাটি অতীতে একাধিকবার তদন্ত হয়েছে এবং ওই ঘটনায় আব্দুস সালামের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।

বক্তাদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন আব্দুস সালাম জনপ্রতিনিধি হিসেবে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানোর উদ্যোগ নেন। তারা প্রশ্ন তোলেন, মানবিক সহায়তার পরও কী কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলো।

মানববন্ধনে বক্তারা আরও দাবি করেন, জনপ্রতিনিধি আব্দুস সালামকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এ মামলা করা হয়েছে। তারা মামলাটির সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং হয়রানি বন্ধের আহ্বান জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উস্তার হোসেন চৌধুরী এবং সঞ্চালনা করেন মাওলানা শিহাব উদ্দিন। বক্তব্য দেন আব্দুল মালেক আনিস, মকবুল ইসলাম, মাওলানা আব্দুল বাসিত, ইউপি সদস্য জৈন উদ্দিন, ইউপি সদস্য ছনুহর আলী, ইউপি সদস্য ফারুক আহমেদ, ইউপি সদস্য আব্দুল কুদ্দুস এবং ব্যবসায়ী দেলওয়ার হোসেন দুলুসহ স্থানীয় ব্যক্তিরা।

এই সম্পর্কিত আরো

সিলেটে হামে প্রাণ গেল আরও এক শিশুর, মৃত বেড়ে ১০৯

সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী

সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার ৯২ জন গ্রেফতার, ৭২ যানবাহন আটক

ছাতকে শিক্ষার মানোন্নয়নে তদারকি জোরদার, উন্নয়নে ভূমিকা এমপি মিলনের

নতুন কারিকুলামে গুরুত্ব পাবে ধর্মীয়, পারিবারিক ও নাগরিক মূল্যবোধ: সিলেটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রওফুর রাজা, সহ-সভাপতি নাজমুল ইসলাম

জকিগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ অভিযোগে মানববন্ধন

ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

গোলাপগঞ্জের পর এবার বিয়ানীবাজার থানায় ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’