সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার ৯২ জন গ্রেফতার, ৭২ যানবাহন আটক ছাতকে শিক্ষার মানোন্নয়নে তদারকি জোরদার, উন্নয়নে ভূমিকা এমপি মিলনের নতুন কারিকুলামে গুরুত্ব পাবে ধর্মীয়, পারিবারিক ও নাগরিক মূল্যবোধ: সিলেটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রওফুর রাজা, সহ-সভাপতি নাজমুল ইসলাম জকিগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ অভিযোগে মানববন্ধন ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন গোলাপগঞ্জের পর এবার বিয়ানীবাজার থানায় ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’ সরকারের সাহসী সূচনা, এখন প্রয়োজন বৃহত্তর প্রশাসনিক সংস্কার
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জের পর এবার বিয়ানীবাজার থানায় ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’

গোলাপগঞ্জ মডেল থানায় দেশের প্রথম ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’ সফলভাবে চালুর পর এবার পার্শ্ববর্তী বিয়ানীবাজার থানায়ও একই ধরনের সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত পুলিশি সেবা প্রদানের লক্ষ্যে শিগগিরই এ সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু হবে।

সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গোলাপগঞ্জের আদলে বিয়ানীবাজার থানায় চালু হতে যাওয়া ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’-এর মাধ্যমে প্রবাসীরা অভিযোগ দাখিল, আইনি জটিলতা নিরসন, প্রয়োজনীয় পুলিশি পরামর্শসহ বিভিন্ন ধরনের সেবা সহজেই গ্রহণ করতে পারবেন।

তিনি বলেন, বিদেশে অবস্থানরত প্রবাসীরা যাতে আইনি প্রয়োজনে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দ্রুত পুলিশি সহায়তা পান এবং আইনি জটিলতা বা হয়রানির শিকার হলে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এমপি এমরান আহমদ চৌধুরী আরও বলেন, থানাভিত্তিক এই হেল্প ডেস্কের মাধ্যমে শুধু প্রবাসীরাই নন, তাদের পরিবারের সদস্যরাও সরাসরি আইনি পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা পাবেন। এর ফলে প্রবাসীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার দ্রুত নিষ্পত্তির পাশাপাশি পুলিশি সেবার মান আরও উন্নত হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, প্রবাসীবান্ধব প্রশাসনিক সেবা নিশ্চিত করতে ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিয়ানীবাজারের বিপুল সংখ্যক প্রবাসী ও তাদের পরিবারের জন্য এটি একটি কার্যকর ও আস্থার সেবা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

এই সম্পর্কিত আরো

সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী

সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার ৯২ জন গ্রেফতার, ৭২ যানবাহন আটক

ছাতকে শিক্ষার মানোন্নয়নে তদারকি জোরদার, উন্নয়নে ভূমিকা এমপি মিলনের

নতুন কারিকুলামে গুরুত্ব পাবে ধর্মীয়, পারিবারিক ও নাগরিক মূল্যবোধ: সিলেটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রওফুর রাজা, সহ-সভাপতি নাজমুল ইসলাম

জকিগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ অভিযোগে মানববন্ধন

ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

গোলাপগঞ্জের পর এবার বিয়ানীবাজার থানায় ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’

সরকারের সাহসী সূচনা, এখন প্রয়োজন বৃহত্তর প্রশাসনিক সংস্কার