রবিবার, ২৬ জুলাই ২০২৬
রবিবার, ২৬ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করা হবে: মন্ত্রী আরিফ যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী মোদির ইনস্টাগ্রাম ভিডিওতে বিশ্বরেকর্ড, তরুণদের জানালেন ধন্যবাদ চলে গেছেন সব আন্দোলনকারী, ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ ডেঙ্গুর বিস্তার রোধে সুনামগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ছাতকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ শিক্ষার্থীদের যাতায়াতে নতুন দিগন্ত, পরিবহন সেবার উদ্বোধন জনবল সংকটে ধুঁকছে কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্র কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময়
advertisement
সিলেট বিভাগ

ছাতকে ঐক্যবদ্ধ ছাতক গঠনে প্রস্তুতি সভা অনুষ্টিত

সামাজিক সচেতনতা বৃদ্ধি, সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রতিবাদ-প্রতিরোধ এবং জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধ-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ছাতক শহরের ট্রাফিক পয়েন্টস্থ তাহির সেন্টারের ৩য় তলার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ছাতক প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মাহবুব আলম সেলিমের সঞ্চালনায় এ সভায় উপদেশ মূলক বক্তব্য রাখেন ফার্মাসিস্ট মোঃ আফছার উদ্দিন, এডভোকেট সুফি আলম সোহেল, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর-রশীদ। 

সভায় এসময় উপস্থিত ছিলেন ডাঃ করুণা সিন্ধু রায়, বিজয় পোদ্দার, হাকিম ফারুক আহমদ নোমান, শিক্ষানবিশ আইনজীবী সানী দাস, সাবেক ইউপি সদস্য আলী আশরাফ তাহীদ, শিক্ষক মানিক মিয়া লিটু, রাফি মিয়া, মীর ইমাদ উদ্দিন তানিব, এইচ এম জিয়াউর রহমান, রাজন দাসসহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, নাগরিকের মৌলিক অধিকার আদায়, সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

পাশাপাশি অন্যায়, দুর্নীতি, মাদক, চাঁদাবাজী ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত সদস্যরা “ঐক্যবদ্ধ ছাতক”-এর কার্যক্রম আরও বেগবান করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে মতামত প্রদান করেন।

এই সম্পর্কিত আরো

জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করা হবে: মন্ত্রী আরিফ

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

মোদির ইনস্টাগ্রাম ভিডিওতে বিশ্বরেকর্ড, তরুণদের জানালেন ধন্যবাদ

চলে গেছেন সব আন্দোলনকারী, ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ

ডেঙ্গুর বিস্তার রোধে সুনামগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান

ছাতকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

শিক্ষার্থীদের যাতায়াতে নতুন দিগন্ত, পরিবহন সেবার উদ্বোধন

জনবল সংকটে ধুঁকছে কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্র

কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময়