রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

দিরাই থানা পুলিশের অভিযানে তিন আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের পৃথক অভিযানে মোট ছয়টি জিআর পরোয়ানার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার সুনামগঞ্জের নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. আসাদুল ইসলাম, এএসআই (নিঃ) আব্দুল মোতালিবসহ পুলিশের পৃথক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার কুলঞ্জ গ্রামের মো. ফরহাদ চৌধুরী (২৬), ভরারগাঁও গ্রামের একরাম (৩৯) এবং টংগর গ্রামের সাদ্দাম হোসেন (২৯)।

পুলিশ জানায়, ফরহাদ চৌধুরীর বিরুদ্ধে সিলেটের গোয়াইনঘাট থানায় দায়ের হওয়া একটি মামলায় হত্যা চেষ্টা, গুরুতর আঘাত, চুরি, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন ধারায় জিআর পরোয়ানা ছিল। একরামের বিরুদ্ধে দিরাই থানায় দায়ের হওয়া জুয়া আইনের মামলায় জিআর পরোয়ানা এবং সাদ্দাম হোসেনের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানা এলাকায় অস্ত্র আইনের একটি মামলা ও জগন্নাথপুর থানার চুরির মামলাসহ দুটি পরোয়ানা ছিল।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, আদালতের নির্দেশ বাস্তবায়নে পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে দিরাই থানা পুলিশের অভিযান চলমান রয়েছে। অপরাধ দমনে নিয়মিত অভিযানের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি