রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

দিরাই থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের পৃথক অভিযানে একটি জিআর ও দুটি সিআর পরোয়ানাভুক্ত মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার পুলিশ সুপার সুনামগঞ্জের নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মো. আসাদুল ইসলাম ও এএসআই দীপক চন্দ্র দাস দীপুসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামি ভীম লাল দাস (২৩)-কে গ্রেপ্তার করে। তিনি দিরাই উপজেলার জাহানপুর গ্রামের বাসিন্দা।

এদিকে, এএসআই আব্দুল মোতালিব সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামি রুপন চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়। তিনি দিরাই উপজেলার হালিমপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ভীম লাল দাসের বিরুদ্ধে দিরাই থানার একটি মামলায় জিআর পরোয়ানা এবং রুপন চন্দ্র দাসের বিরুদ্ধে ঢাকার পৃথক দুটি মামলায় সিআর পরোয়ানা জারি ছিল।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে দিরাই থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি