রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

চুনারুঘাটে ওজনে কম দিয়ে মিষ্টি বিক্রি, হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজারে ওজনে কম দিয়ে মিষ্টি বিক্রির দায়ে একটি হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাজার বাজার এলাকার ভাই ভাই ভান্ডারী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় দেখা যায়, হোটেলটি প্রতি কেজি মিষ্টি বিক্রির ক্ষেত্রে বাক্সের ওজনসহ গ্রাহকদের কাছে মিষ্টি বিক্রি করছিল। ফলে প্রতি কেজিতে প্রায় ১৭০ গ্রাম কম মিষ্টি পাচ্ছিলেন ক্রেতারা।

অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ভবিষ্যতে সঠিক ওজন নিশ্চিত করে পণ্য বিক্রি এবং প্রয়োজনীয় সরকারি অনুমোদন নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, “ভোক্তার স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। ওজনে কারচুপি বা প্রতারণার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি