শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইসের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ থানায় নতুন ওসি উসমান গনীর দায়িত্ব গ্রহণ আজ ছাতকে জনকল্যাণ সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সবুজে ঘেরা বাংলাদেশ বিনির্মাণে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সীমান্ত এলাকায় যৌথ অভিযানে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ মৌলভীবাজারে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মৌলভীবাজার কালেক্টরেট স্কুল পরিদর্শনে জেলা প্রশাসক জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ছাতকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দিরাই থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জ ক্রীড়াঙ্গনে নতুন নেতৃত্ব, সদস্য সচিব হলেন আবুল কাশেম নাঈম

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিতদের খেলাধুলার সুযোগ নিশ্চিত এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতেই এ কমিটি গঠন করা হয়েছে।

গত ৬ জুন ২০২৬ জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতজ্জামান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার আলোকে গঠিত কমিটিতে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদাধিকারবলে সভাপতি এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈমকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং ক্রীড়া সংগঠক মো. কিবরিয়া।

জাতীয় ক্রীড়া পরিষদের আদেশে বলা হয়েছে, স্থানীয় ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল রাখা এবং নিয়মিত কার্যক্রম পরিচালনার স্বার্থে এ অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

অ্যাডহক কমিটির সদস্য সচিব হিসেবে আবুল কাশেম নাঈম মনোনীত হওয়ায় শান্তিগঞ্জের ক্রীড়াঙ্গনে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রতিক্রিয়ায় আবুল কাশেম নাঈম বলেন, আমাকে শান্তিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পিছিয়ে থাকা শান্তিগঞ্জের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করতে চাই। বিশেষ করে নতুন প্রজন্ম, বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিতদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে একটি প্রাণবন্ত ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য। এ দায়িত্ব সফলভাবে পালন করতে সকলের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছি।’

এই সম্পর্কিত আরো

রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইসের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ থানায় নতুন ওসি উসমান গনীর দায়িত্ব গ্রহণ আজ

ছাতকে জনকল্যাণ সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সবুজে ঘেরা বাংলাদেশ বিনির্মাণে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সীমান্ত এলাকায় যৌথ অভিযানে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মৌলভীবাজারে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মৌলভীবাজার কালেক্টরেট স্কুল পরিদর্শনে জেলা প্রশাসক

জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছাতকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

দিরাই থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার