রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা

সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ‘আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ সভায় স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আয়েশা আক্তার।

এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবসায়ী, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক নাগরিক অনুষ্ঠানে অংশ নেন।

মতবিনিময় সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, জনবান্ধব পুলিশিং, গণমাধ্যমের সঙ্গে কার্যকর তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নূরুল ইসলাম বলেন, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, গণমাধ্যম ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে ডিআইজি ড. মো. জিল্লুর রহমান বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে পেশাদার, স্বচ্ছ ও জনবান্ধব পুলিশিংয়ের কোনো বিকল্প নেই। তিনি অপরাধ প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং নিরাপদ সমাজ গঠনে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের আস্থা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে মতামত তুলে ধরেন।

এ সময় অতিথিদের কাছ থেকে আইন-শৃঙ্খলা ও পুলিশি সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন গ্রহণ করা হয়। পুলিশের পক্ষ থেকে সেসব প্রশ্নের আইনসম্মত ব্যাখ্যা ও উত্তর দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে মাদকবিরোধী সচেতনতামূলক উন্মুক্ত কুইজের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার এবং অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি