রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার আলমগীরকে নির্দোষ দাবি, সুষ্ঠু তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জের জামালগঞ্জে ৩৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হওয়া মো. আলমগীর (৪৫)-কে নির্দোষ দাবি করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন স্থানীয় মানিগাঁও গ্রামের বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, ষড়যন্ত্রমূলকভাবে আলমগীরকে মাদক মামলায় ফাঁসানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানা পুলিশ উপজেলার ভীমখালী ইউনিয়নের আটগাঁও লালবাজারে আহসান হাবিব ইলেকট্রনিক অ্যান্ড নেটওয়ার্কিং দোকানের সামনে অভিযান চালায়। এ সময় মানিগাঁও গ্রামের বাসিন্দা মো. আলমগীরকে আটক করা হয়। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে আরও একজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যান। পরে আলমগীরের দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, সংবাদ সম্মেলনে এলাকাবাসী দাবি করেন, আলমগীর দীর্ঘদিন ধরে ধানের ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন এবং এলাকায় একজন সৎ ও ভদ্র মানুষ হিসেবে পরিচিত। তিনি কোনো ধরনের মাদক ব্যবসা বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।

তাদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন আলমগীর বাড়ির সামনে মোটরসাইকেল রেখে ঘরে যান। এ সময় অজ্ঞাতপরিচয় কেউ মোটরসাইকেলের সামনের হেডলাইটের কাচের ফাঁকে ৩৫ পিস ইয়াবা রেখে যেতে পারে। বিষয়টি সম্পর্কে কিছু না জেনেই তিনি মোটরসাইকেল ব্যবহার করেন বলে দাবি করেন স্থানীয়রা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বদরুজ্জামান, মাওলানা আকলিমুদ্দিন, হাফিজ রইছ উদ্দিন, আব্দুল ছুরত, মো. আলকাছ মিয়া, আলী হোসেন, আব্দুল কাদির, সাবেক ওয়ার্ড সদস্য তহুর মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে এবং কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি