বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সাংবাদিক তুহিনুল হক তুহিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা লন্ডনের পর ইতালির রোমেও হামলার শিকার কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন কুলাউড়ায় কৃষি উপকরণ বিতরণ ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভা জগন্নাথপুরে ২২ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা ইতালিতে বড় ভাইয়ের হাতে নিহত নয়ন ফকিরের মরদেহ দেশে, মুন্সিগঞ্জে দাফন বন্যার কারণে  ৩ মাস ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত বিক্ষোভে উদ্বিগ্ন বিজেপির নেতা-কর্মীরা, সরকার পতন নিয়ে কী ভাবছেন সময়ের প্রয়োজনে সংবিধান সংশোধন হতে পারে: জাপা চেয়ারম্যান দিল্লিতে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে মোদি সরকার
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে ২২ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ১১ লাখ ৮০ হাজার টাকা।

বুধবার (২২ জুলাই) বিকেল ৩টায় জগন্নাথপুর পৌর মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর সঞ্চালনায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাস্টার, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাংবাদিক আব্দুল হাই, রিয়াজ রহমান, আলী আজগর ইমন, হুমায়ূন কবির ফরিদী, হিফজুর রহমান তালুকদার জিয়া, ইকবাল হোসেন, আল আমীন, শাহ ফুজায়েল আহমদ, আব্দুল মতিন, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম আহ্বায়ক তকবুর হোসেন, সদস্য ফারুক আহমদ এবং উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে মো. ইসলাম উদ্দিন বলেন, “এই প্রস্তাবিত বাজেট জগন্নাথপুর পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাজেটে অপ্রয়োজনীয় কোনো খাত সংযোজন করা হয়নি। এটি একটি বাস্তবসম্মত ও উন্নয়নমুখী বাজেট।”

তিনি আরও বলেন, “রাস্তাঘাটের উন্নয়ন, জনস্বাস্থ্য এবং বর্জ্য ব্যবস্থাপনা খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য জগন্নাথপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভায় পরিণত করা। এ লক্ষ্য অর্জনে পৌরবাসীর সহযোগিতা প্রয়োজন।”

বাজেট উপস্থাপনের পর পৌরসভার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে উপস্থিত বক্তারা মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততার ওপরও গুরুত্বারোপ করা হয়।

 

এই সম্পর্কিত আরো

সাংবাদিক তুহিনুল হক তুহিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা

লন্ডনের পর ইতালির রোমেও হামলার শিকার কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন

কুলাউড়ায় কৃষি উপকরণ বিতরণ ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভা

জগন্নাথপুরে ২২ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা

ইতালিতে বড় ভাইয়ের হাতে নিহত নয়ন ফকিরের মরদেহ দেশে, মুন্সিগঞ্জে দাফন

বন্যার কারণে  ৩ মাস ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত

বিক্ষোভে উদ্বিগ্ন বিজেপির নেতা-কর্মীরা, সরকার পতন নিয়ে কী ভাবছেন

সময়ের প্রয়োজনে সংবিধান সংশোধন হতে পারে: জাপা চেয়ারম্যান

দিল্লিতে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে মোদি সরকার