রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে ৫ দিন ধরে কিশোর মাহদি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মো. মাহদি হাসান (১৪) নামের এক কিশোর ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে মাদ্রাসা থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ মাহদি হাসান শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের এন বরুনা এলাকার মো. মরতুজ আলী ও মোছা. ছফিনা খাতুন দম্পতির ছেলে। সে স্থানীয় এন বরুনা মাদ্রাসার ছাত্র।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মাহদি মাদ্রাসা থেকে বের হয়। নির্দিষ্ট সময় পার হওয়ার পরও সে বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে সম্ভাব্য সকল স্থানে এবং আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। কোথাও তার হদিস না পেয়ে ১৮ জুলাই শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় (জিডি নং-১১০৪)।

নিখোঁজের সময় মাহদির পরনে ছিল খয়েরী রঙের পাঞ্জাবি ও কালো পায়জামা। তার শারীরিক বর্ণনা অনুযায়ী— গায়ের রঙ ফর্সা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা প্রায় ৪ ফুট, চুল লম্বা এবং সে সিলেটি আঞ্চলিক ভাষায় কথা বলে।

একমাত্র ছেলের নিখোঁজে বাবা-মাসহ স্বজনদের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন, তবে মোবাইল নম্বর ০১৭৩০৮৪১৮৪, ০১৮৩২৬৩৮৮৩৬ যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে তার পরিবার

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি