শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে ‘ভ্রমণ বিলাস পার্ক"র উদ্বোধন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের রাজাপুর ব্রিজ সংলগ্ন  কিং পয়েন্টে নবনির্মিত ‘ভ্রমণ বিলাস পার্ক’-এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী ফিতা কেটে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, ভ্রমণ বিলাস পার্ক জামালগঞ্জের মানুষের জন্য একটি আধুনিক ও নান্দনিক বিনোদন কেন্দ্র হিসেবে কাজ করবে। পাশাপাশি এটি স্থানীয় পর্যটনের বিকাশ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।

পার্ক কর্তৃপক্ষ জানায়,পরিবার-পরিজন নিয়ে অবসর সময় কাটানোর জন্য পার্কটিতে মনোরম প্রাকৃতিক পরিবেশ, দৃষ্টিনন্দন বসার ব্যবস্থা, ফুড কর্নার এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হয়েছে।

উদ্বোধনকালে  উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান,আহবায়ক কমিটির সদস্য  শামসুজ্জামান ধন মিয়া, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, সাচনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান হিরণ,কৃষকদলের সদস্য  সচিব আসাদ নূর সাদী,উওর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জালাল উদ্দিন ফারুকী,বিএনপি নেতা সাইফুজ্জামান উকিল,মকসুদ আলী,  ভ্রমণ বিলাস পার্কের উদ্যোক্তা অনিক তালুকদার, সুদীপ্ত তালুকদার, বকুল চন্দ্র তালুকদার, প্রদীপ তালুকদার (অনুকুল), প্রদীপ তালুকদার, কাজল কান্তী তালুকদার, রিপন দাস, স্বপন দাস, সবুজ তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সম্পর্কিত আরো