রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

আখাইলকুড়ায় বন্যার্তদের পাশে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের সুমারাই ও চানপুর এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে মিরপুর ফাউন্ডেশনের ভ্রাতৃপ্রতিম সংগঠন মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে সংগঠনের উদ্যোগে আয়োজিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক সিরাজুল ইসলাম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক এস এম মেহেদী হাসান, সদস্য সচিব খিজির মুহাম্মদ জুলফিকার, সদস্য বদরুল হাসান জুসেফ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল এবং সদস্য পায়েল আহমদ। স্থানীয় স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করেন মো. জিল্লুর রব (আব্দুল্লাহ), কবি জুনেদ বিন জামান, মো. মফিজুল ইসলাম ও মো. শাহ আলম।

ত্রাণ বিতরণ শেষে সংগঠনের প্রতিনিধিরা জানান, আখাইলকুড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমুয়া গ্রামের উত্তর পাশের সুমারাই ও চানপুর এলাকার বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এখনও অনেক পরিবারের বসতঘরে পানি রয়েছে। অনেক বাড়ি পানিবেষ্টিত থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কোথাও উঠানজুড়ে হাঁটুপানি, আবার কোথাও তারও বেশি পানি জমে রয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সীমিত সামর্থ্যের মধ্যেও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস হিসেবে এ ত্রাণ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি