রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজার জেলা পুলিশের কল্যাণ সভা, শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন, পেশাগত সমস্যা ও সম্ভাব্য সমাধান এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভা শেষে জুন ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ থানা ও পুলিশ কর্মকর্তাদের মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

পুলিশ সদর দপ্তরের নির্ধারিত অভিন্ন মানদণ্ডে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম।

এছাড়া শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন সদর মডেল থানার এসআই ওবায়দুল্লাহ, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত হন সদর ট্রাফিক বিভাগের টিএসআই মো. আব্দুল মোতালিব এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হন বড়লেখা থানার এএসআই আতিকুল ইসলাম।

একই অনুষ্ঠানে আলোচিত একটি গণধর্ষণ মামলার রহস্য উদঘাটন এবং তিন আসামিকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার-কে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

এছাড়া একটি ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে সাফল্যের জন্য সদর মডেল থানার এসআই শিপু কুমার দাস বিশেষ পুরস্কার লাভ করেন। একই মামলায় আসামি গ্রেপ্তারে সহায়তার জন্য এএসআই শফিকুল ইসলাম ও এএসআই সাইদুর রহমান-কেও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হক, জেলার বিভিন্ন ইউনিট প্রধান, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।

সভায় জেলা পুলিশের সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা আরও উন্নত করার লক্ষ্যে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি