রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

পাহাড়ি ঢলে সড়ক ভেঙে সুনামগঞ্জে আট গ্রাম বিচ্ছিন্ন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির স্রোতে ভেঙে গেছে সুনামগঞ্জের জগন্নাথপুরের একটি পাকা সড়ক। এতে ভোগান্তিতে পড়েছেন ওই উপজেলার আট গ্রামের পাঁচ হাজার মানুষ।

খোঁজ নিয়ে জানা যায়, টানা বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জ-হবিগঞ্জের সীমানায় কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অতিরিক্ত পানির চাপ ও স্রোতের কারণে একটি পাকা সড়ক ভেঙে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী, রৌয়াইল, হিলালপুর, টেংরাখালি, মেঘেরকান্দি ও হরিনাকান্দিসহ আট গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সব গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ।

টেংরাখালি গ্রামের বাসিন্দা আফাজ মিয়া বলেন, গত কয়েকদিন ধরেই কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে শুক্রবার (১০ জুলাই) দুপুরে এই নদীতে অতিমাত্রায় পাহাড়ি ঢল নামায় সেই পানির স্রোতে সড়কটি ভেঙে যায়। এতে ওই সড়ক দিয়ে যাতায়াত করা আট গ্রামের মানুষ চরম বিপাকে পড়েন।

বালিশ্রী গ্রামের বাসিন্দা মনফর আলী বলেন, শুক্রবার পানির স্রোতে সড়কটি ভেঙে যাওয়ায় যানচলাচল ও যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। দ্রুত যেন এই সড়কটি মেরামত করা হয়।

জগন্নাথপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, কুশিয়ারা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর পাশে থাকা একটি সড়ক ভেঙে গেছে। সড়কটিতে চলাচলের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি