রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে, বললেন মীর শাহে আলম সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের
advertisement
সিলেট বিভাগ

সিলেটে টিলা ধস, ভেঙে পড়ল বাড়ির গার্ডওয়াল

টানা বৃষ্টিপাতের কারণে সিলেটে টিলা ধসের শঙ্কা দেখা দিয়েছিলো। এমন শঙ্কার মধ্যেই সিলেটে একটি টিলা ধসের ঘটনা ঘটেছে।

বুধবার সকাল ১০টার দিকে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ পূর্বভাগ এলাকায় ধসের ঘটনাটি ঘটে বলে জানান ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলকুর রহমান।

তিনি বলেন, টিলা ধসে ক্ষতিগ্রস্ত বাড়িটি রাস্তার পাশে। বাড়িটির একটি গার্ডওয়াল দেওয়া ছিল, ধসের সময় সেই গার্ডওয়ালটি ভেঙে গিয়ে তলদেশের মাটিসহ নিচের দিকে নেমে যায়। এতে বাড়িটির বাথরুমসহ পেছনের অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মূল ঘরটি এখনো অক্ষত রয়েছে। পরিবারের সদস্যরা সেখানেই অবস্থান করছেন।

সিলেটে টিলার পাশে যাদের বাড়িঘর রয়েছে তাদের সতর্কতা অবলম্বন করার জন্য বার বার মাইকিং করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “টিলাতে থাকা মানুষজন ঘরবাড়ি রেখে যেতে চান না। তারা বলেন কোথায় যাবো।’’

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম বলেন, “টিলাধসে কেউ হতাহত হয়নি, ঘটনাটি বড় নয়। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্কতা থাকার জন্য বলেছি। চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমে মাইকিং করা হচ্ছে।”

▐ এই সম্পর্কিত আরো

বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে, বললেন মীর শাহে আলম

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের