রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আহত ২৫ - হবিগঞ্জে সিএনজি-টমটম স্ট্যান্ডের দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষ মৃত্যুর পরও ঢাকায় জায়গার সংকট, কবর সংরক্ষণে লাখ থেকে কোটি বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে, বললেন মীর শাহে আলম সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা
advertisement
সিলেট বিভাগ

দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

সুনামগঞ্জের দিরাই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম দিরাই প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণের ঘোষণা দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

বুধবার দুপুরে দিরাই থানা ওসি'র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আব্দুল বাছির সরদার, সাধারণ সম্পাদক মুজাহিদ সর্দার তালহা, কোষাধ্যক্ষ সালমান মিয়া, দপ্তর সম্পাদক মুক্তার হোসেন এবং সদস্য জাকির হোসেন জুহান ও আবুল ফজল আকাশ।

মতবিনিময়কালে নবাগত ওসি আমিনুল ইসলাম বলেন, দিরাই উপজেলায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। এ দুই অপরাধের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ একাধিক মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। একইভাবে অনলাইন জুয়া তরুণ সমাজকে বিপথগামী করছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। গণমাধ্যম, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

ওসি আমিনুল ইসলাম বলেন, দিরাই থানাকে একটি জনবান্ধব ও সেবামুখী থানায় পরিণত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ প্রত্যাশা করেন।

▐ এই সম্পর্কিত আরো

আহত ২৫হবিগঞ্জে সিএনজি-টমটম স্ট্যান্ডের দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষ

মৃত্যুর পরও ঢাকায় জায়গার সংকট, কবর সংরক্ষণে লাখ থেকে কোটি

বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে, বললেন মীর শাহে আলম

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা