রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আহত ২৫ - হবিগঞ্জে সিএনজি-টমটম স্ট্যান্ডের দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষ মৃত্যুর পরও ঢাকায় জায়গার সংকট, কবর সংরক্ষণে লাখ থেকে কোটি বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে, বললেন মীর শাহে আলম সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা
advertisement
সিলেট বিভাগ

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

হবিগঞ্জের বাহুবলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার ফ্যাক্টরির সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইউনিক পরিবহনের বাসচালক তাজুল ইসলাম রুবেল (৫০)। তিনি কিশোরগঞ্জের কাটিয়াদী উপজেলার দড়ি চরিয়াকোনা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। অপর নিহত নুর মোহাম্মদ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাদ্দাম হোসেনের ছেলে।

পুলিশ জানায়, সিলেটগামী লাকি পরিবহনের একটি বাসের সাথে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায় এবং লাকি পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় গুরুতর আহত বাসচালক তাজুল ইসলাম রুবেলকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত নুর মোহাম্মদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে এবং দুর্ঘটনাকবলিত দুটি বাস সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

▐ এই সম্পর্কিত আরো

আহত ২৫হবিগঞ্জে সিএনজি-টমটম স্ট্যান্ডের দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষ

মৃত্যুর পরও ঢাকায় জায়গার সংকট, কবর সংরক্ষণে লাখ থেকে কোটি

বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে, বললেন মীর শাহে আলম

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা