সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে শিক্ষার মানোন্নয়ন ও এফএলএন বাস্তবায়নে আলোচনা সভা

সুনামগঞ্জের জামালগঞ্জে প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি (এফএলএন) বা মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান উন্নয়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ফারজেল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন এবং এফএলএন বাস্তবায়ন ও শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। এফএলএনের লক্ষ্য অর্জনে মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দিতে হবে। তৃতীয় শ্রেণি শেষ হওয়ার আগেই প্রতিটি শিক্ষার্থীর পড়া, লেখা ও মৌলিক গণিতের দক্ষতা নিশ্চিত করাই এফএলএনের মূল লক্ষ্য, যা ভবিষ্যৎ শিক্ষার ভিত্তিকে আরও সুদৃঢ় করবে।

তিনি আরও বলেন, হাওরবেষ্টিত অঞ্চলের অনেক শিশু প্রাথমিক স্তরে প্রয়োজনীয় শিখন দক্ষতায় পিছিয়ে রয়েছে। তাই এ ক্ষেত্রে সবাইকে সমন্বিতভাবে গুরুত্বসহকারে কাজ করতে হবে। পাশাপাশি খেলাধুলাভিত্তিক শিখন পদ্ধতি ও দক্ষতাভিত্তিক শিক্ষাক্রম বাস্তবায়নের মাধ্যমে শিশুদের আরও দক্ষ ও কার্যকর শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে হবে।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর