সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

২ জুলাই শুরু এইচএসসি: সুনামগঞ্জে পরীক্ষার্থী ১৫ হাজার ৫৮৩

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের ২০২৬ সালের পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে। সুনামগঞ্জ জেলায় এবার ৩১টি কেন্দ্রে মোট ১৫ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। পরীক্ষা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার এইচএসসিতে ১৩ হাজার ৬৮৮ জন, আলিমে ৯৫৩ জন, বিএম/বিএমটিতে ২৪২ জন এবং ভোকেশনালে ৭০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। জেলার মোট ৩১টি পরীক্ষাকেন্দ্রের মধ্যে এইচএসসির জন্য ২২টি, আলিমের জন্য ৬টি, বিএম/বিএমটির জন্য ১টি এবং ভোকেশনালের জন্য ২টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম শিফটে এবং বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় শিফটে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করে নির্ধারিত আসনে বসতে হবে।

এবারও প্রথমে ৩০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা এবং পরে ৭০ নম্বরের সৃজনশীল (সিকিউ) বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ অংশের জন্য সময় ৩০ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট বরাদ্দ থাকবে। পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে গত ১৭ জুন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, এসএসসি ও এইচএসসি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা। প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছানোর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোনোভাবেই যেন নকলের সুযোগ না থাকে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি থাকবে এবং সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর