সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

চা জনগোষ্ঠী যুব উন্নয়ন ফোরাম-এর উদ্যোগে বাজার লাইনে বৃক্ষরোপণ কর্মসূচি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় চা জনগোষ্ঠী যুব উন্নয়ন ফোরাম-এর উদ্যোগে আলিনগর চা বাগান বাজার লাইন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে আলিনগর চা বাগান বাজার লাইনে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন যুব উন্নয়ন কর্মকর্তা মহেন্দ কুমার দাস। 

এ সময় যুব উন্নয়ন কর্মকর্তা মহেন্দ কুমার দাস বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষানুরাগী ও সমাজসেবক জিয়ানা মাদ্রাজির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সজল কৈরী ও শিক্ষানুরাগী সন্তু রবিদাস। এছাড়াও উপস্থিত ছিলেন চা জনগোষ্ঠী যুব উন্নয়ন ফোরামের সহ-সভাপতি লক্ষ্মীনারায়ণ রবিদাস, সহ-সাধারণ সম্পাদক সৌরভ বীন, সহ-কোষাধ্যক্ষ রাজিব বৈদ্য, মুকুল কৈরী, রাজু রবিদাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, বর্তমান জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী গড়ে তুলতে বেশি বৃক্ষরোপণের সঠিক পরিচর্যার কোনো বিকল্প নেই। সবার সম্মিলিত অংশগ্রহণে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়। প্রত্যেকে একটি করে গাছ রোপণ করি এবং সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করি।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর