সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

আশ্বাস নয়, রোডম্যাপ চাই: দশম দিনের অবরোধে সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীরা

হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুসহ শিক্ষক সংকট দূর করে ওয়ার্ড ক্লাস নিশ্চিত করার দাবিতে টানা ১০ম দিনের মতো সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (৩০ জুন) সকালে কলেজের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় সড়কে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা গত বছর থেকে ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করছি। তখন কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছিল ডিসেম্বরের মধ্যে হাসপাতাল চালু হবে। এখন ২০২৬ সালের জুন মাস চলে যাচ্ছে আশ্বাসের বাস্তব কোনো প্রতিফলন ঘটেনি। 

আন্দোলনকারীরা বলেন, একাডেমিক কার্যক্রম আপাতত ছয় থেকে সাতদিন বন্ধ রেখে শাটডাউন কর্মসূচি চলছে। গত বছরের ১৫ এপ্রিল থেকে আন্দোলন শুরু করার পর বিভিন্নভাবে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে। এর কোনো বাস্তবায়ন পাইনি। যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রণালয়সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে হাসপাতাল চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসবে আমাদের আন্দোলন চলবে। এবং সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের দাবি হচ্ছে, দ্রুত হাসপাতাল চালু করা এবং শিক্ষক সংকট দূর করে ওয়ার্ড ক্লাস নিশ্চিত করা। এক সপ্তাহের বেশি সময় ধরে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি কিন্তু কোনো উত্তর কিংবা কোনো আশা দেখছিনা। আজকে একপ্রকার বাধ্য হয়েই রোডব্লকের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের আন্দোলন ততোদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত সরকার থেকে আমরা পরিকল্পিত ও সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাচ্ছি। 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের আন্দোলন ছিলো গণতান্ত্রিক এবং আইনসম্মত। আসলে আন্দোলনে কোনো কাজই হয়নি। সুতরাং পরিস্থিতি আমাদের রোডব্লক করতে বাধ্য করেছে। আমরা বিশ্বাস করি যে অতি শিগগির হাসপাতালের কার্যক্রম চালু করা হবে এবং সেন্ট্রাল অথরিটি কাছে এই তথ্যটা পৌছুবে। 
আমরা আর কোনো আশ্বাসে বিশ্বাসী না। আমরা চাই অতি দ্রুত স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে কথা বলুক এবং হাসপাতাল চালু হোক।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর