সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া দখল ও অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথ অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার জালালিয়া দক্ষিণ ও কালিঘাট রোডের জোড়াপুল সংলগ্ন ভুরভুরিয়া ছড়া দখল করে ভবন নির্মাণ এবং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল পৌরসভার যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন।

অভিযানকালে তিনি বলেন, ভুরভুরিয়া ছড়াসহ উপজেলার সব ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে জোরদার অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, ছড়া দখল করে বিভিন্ন ব্যক্তি বহুতল ভবন নির্মাণ করেছেন বলে প্রাথমিকভাবে প্রশাসনের নজরে এসেছে। শ্রীমঙ্গল পৌরসভার মাধ্যমে ছড়ার সীমানা নির্ধারণ করে দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ছড়া থেকে অবৈধভাবে উত্তোলিত বালু অন্যত্র মজুত রাখার প্রমাণ পাওয়া গেলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের নির্দেশনায় ভূমি অফিসের সহায়তায় ছড়ার সীমানা নির্ধারণ করা হবে। ম্যাপ অনুযায়ী পৌরসভার পক্ষ থেকে সব অবৈধ স্থাপনা চিহ্নিত করে অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর