সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

ড্রেজার বন্ধ ও ইজারা বাতিলের দাবিতে গোয়াইনঘাটে জনতার প্রতিবাদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের উত্তর লাবু (ওলিরখাল) এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ সভা করেছেন। তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং ইজারার শর্ত লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ইজারা বাতিলের দাবি জানিয়েছেন।

সোমবার (২৯ জুন) বিকেল ৩টায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য সামছুল ইসলাম। সভা পরিচালনা করেন সদর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিত্ব আমির হোসেন, কামাল উদ্দিন, মুহিবুর রহমান বাবুল, হুমায়ুন কবির, আনোয়ার, ময়ুর মেম্বার, আজমল, মালিক, ফয়েজ, গিয়াস, ওয়ারিছসহ কয়েক শতাধিক শ্রমিক, ছাত্র-যুবক, সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মী।

সভায় বক্তারা অভিযোগ করেন, ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের কারণে নদীর তীরবর্তী বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে একদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, অন্যদিকে কৃষকরা আবাদি জমি হারিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নদীভাঙনের কারণে অনেক পরিবার গৃহহীন হয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

বক্তারা আরও বলেন, ড্রেজারের অবাধ ব্যবহারের ফলে এলাকার খেটে-খাওয়া বার্কি শ্রমিক ও ছোট নৌকার মালিকরা জীবিকা হারিয়ে চরম সংকটে পড়েছেন। এছাড়া ইজারার শর্ত ও সরকারি নিয়মকানুন উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলন চললেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

সভা থেকে অবিলম্বে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ, ইজারার শর্ত ভঙ্গের দায়ে সংশ্লিষ্ট ইজারা বাতিল এবং নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর