সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে স্ক্রুড্রাইভারের আঘাতে কিশোর নিহত, সহপাঠী পলাতক

সিলেটের কানাইঘাটে সহপাঠী ও বন্ধুর স্ক্রুড্রাইভারের আঘাতে আহাদ আহমদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) রাত ৮টার দিকে পৌরশহরের উপজেলা রোড এলাকায় তাজু নামে এক ব্যক্তির ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আহাদ আহমদ কানাইঘাট পৌরসভার দলইমাটি গ্রামের রিকশাচালক সালেহ আহমদের ছেলে। তিনি ওই ওয়ার্কশপে কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ঘটনার দিনও আহাদ কর্মস্থলে ছিলেন। রাত ৮টার দিকে তার বন্ধু ও সহপাঠী হিসেবে পরিচিত পৌরসভার রায়গড় গ্রামের এনাম ভান্ডারীর ছেলে সায়েম আহমদ (২১) সেখানে যান। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হলে সায়েম দোকানে থাকা একটি স্ক্রুড্রাইভার দিয়ে আহাদের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আহাদের মৃত্যুর খবর পাওয়ার পর মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়নি। তবে অভিযুক্ত সায়েম আহমদকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

পারিবারিক সূত্রে জানা গেছে, আহাদের মা আফতারুন বেগম তালাকপ্রাপ্ত ছিলেন। প্রায় এক বছর আগে তিনি মারা যান। এরপর থেকে আহাদ ও তার ছোট বোন নানা-নানির সঙ্গে পৌরসভার মহেষপুর গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। বড় বোনের বিয়ে হয়ে গেছে। দরিদ্র পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েই আহাদ ওয়ার্কশপে কাজ করতেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর