সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে প্রবাসীর উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

সিলেটের বিশ্বনাথ উপজেলার নওধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও অসচ্ছল শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) যুক্তরাজ্য প্রবাসী, বৈরাগীগাঁও মানিকপুর গ্রামের বাসিন্দা, ওল্ডহাম বিশ্বনাথ সোসাইটি ইউকের সহসভাপতি এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি বাবুল মিয়ার উদ্যোগ ও অর্থায়নে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. সেবুল মিয়া।

সমাজকর্মী মশরফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক সেবুল মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ টিপু এবং সমাজকর্মী সফিক মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বী আব্দুল মতিন, নওধার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সুনা মিয়া, আফতাব উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মো. সেবুল মিয়া বলেন, ‘প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার ভিত্তি। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই প্রতিটি অভিভাবককে সন্তানদের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে। প্রবাসে থেকেও বাবুল মিয়া এলাকার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য যে উদ্যোগ নিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি আশা করি, তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।’

তিনি আরও বলেন, ‘দেশের শিক্ষা, সমাজকল্যাণ ও উন্নয়নে প্রবাসীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। শেকড়ের টানে তাদের এই অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর