রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পাকিস্তানে আপত্তিকর ধর্মীয় সম্প্রচারের অভিযোগে টিভি চ্যানেলের লাইসেন্স স্থগিত মাজারের স্বচ্ছতা: কমিটিতে আরিফের না থাকা নিয়ে যা বললেন মুক্তাদির কোম্পানীগঞ্জে মাদকবিরোধী সমাবেশ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ১৭তমবারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত আর্জেন্টিনার জয় টিএসসিতে উদযাপন, নাছিরের ভবিষ্যদ্বাণী আলোচনায় জামালগঞ্জে ১২১ কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ছাতকে পর্তুগাল প্রবাসী আলহাজ্ব কবির আহমদকে চরেরবন্দ যুব সংঘের সংবর্ধনা তরুণকে গুলি করে হত্যা - ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড মহাসড়কের পাশেই ১০০ বছরের জরাজীর্ণ সড়ক, ৯১ বছরেও স্কুল-মসজিদে পৌঁছায় না কোনো যানবাহন বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে
advertisement
সিলেট বিভাগ

সিলেটে শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি: প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে সাইবার আইনে ব্যবস্থা

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশ্নপত্র ফাঁসের গুজব বা ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাইবার আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৮ জুন) সিলেট নগরীর জালালাবাদ গ্যাস ভবন অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সরকার প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও নকলমুক্ত পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে। অতীতের মতো এবারও কঠোর নজরদারি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।

তিনি জানান, পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র কর্তৃপক্ষ, শিক্ষা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে পুলিশ সদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করবেন এবং সিসিটিভির মাধ্যমে কেন্দ্রগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে।

ড. মিলন বলেন, শিক্ষার্থীদের ন্যায়সংগত মূল্যায়ন নিশ্চিত করতে অভিযোগের ভিত্তিতে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নে অভিন্ন মানদণ্ড অনুসরণ, নমুনা উত্তরপত্র পর্যালোচনা, পরীক্ষকদের মূল্যায়ন এবং অতিরিক্ত খাতা মূল্যায়নের চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি শিক্ষা বোর্ডগুলোর দায়িত্ব শুধু পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশে সীমাবদ্ধ না রেখে শিক্ষাপ্রতিষ্ঠান তদারকি, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সমস্যা সমাধানে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রাথমিক শিক্ষার জনবল সংকট প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ২০১৭ সাল থেকে বিচারাধীন মামলার কারণে প্রায় ২৫ হাজার ৫০০ প্রধান শিক্ষকের পদোন্নতি আটকে রয়েছে। আদালতের রায়ের আলোকে বিষয়টির নিষ্পত্তি করা হবে। বর্তমানে সারা দেশে প্রায় ৬০ হাজার শিক্ষক পদ শূন্য রয়েছে এবং আগামী জুলাই থেকে নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, মাদ্রাসা শিক্ষকদের বেতন-সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন করে নিয়মিত ব্যাংক হিসাবের মাধ্যমে বেতন প্রদানের ব্যবস্থা করা হবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিচারাধীন ৩০ হাজারের বেশি মামলাও পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হবে।

মন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলার শিক্ষা পরিস্থিতি সরাসরি পর্যালোচনা, মাঠপর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ এবং শিক্ষা প্রশাসনের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিতের মাধ্যমে একটি আধুনিক, স্বচ্ছ ও নির্ভরযোগ্য শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন ও বিদ্যালয় পরিদর্শক তারেক আবু মুসাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কেন্দ্রপ্রধান এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

পাকিস্তানে আপত্তিকর ধর্মীয় সম্প্রচারের অভিযোগে টিভি চ্যানেলের লাইসেন্স স্থগিত

মাজারের স্বচ্ছতা: কমিটিতে আরিফের না থাকা নিয়ে যা বললেন মুক্তাদির

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী সমাবেশ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৭তমবারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

আর্জেন্টিনার জয় টিএসসিতে উদযাপন, নাছিরের ভবিষ্যদ্বাণী আলোচনায়

জামালগঞ্জে ১২১ কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

ছাতকে পর্তুগাল প্রবাসী আলহাজ্ব কবির আহমদকে চরেরবন্দ যুব সংঘের সংবর্ধনা

তরুণকে গুলি করে হত্যা ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড

মহাসড়কের পাশেই ১০০ বছরের জরাজীর্ণ সড়ক, ৯১ বছরেও স্কুল-মসজিদে পৌঁছায় না কোনো যানবাহন

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে