সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রম পরিদর্শনে ১০০ সদস্যের দল

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের শতাধিক সদস্যের একটি প্রতিনিধি দল  বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শন করেছেন।

শনিবার ২৭ জুন দুপুর ১২টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের বিভাগীয় প্রধান ড. মতিউর রহমানের নেতৃত্বে ৮ জন শিক্ষক ও ৯২ জন শিক্ষার্থীসহ ১০০ সদস্যের একটি দল ফাউন্ডেশনটির বিভিন্ন সংরক্ষণ ও কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিনিধিদলটি আহত, অসুস্থ ও বিপন্ন বন্যপ্রাণীর উদ্ধার, চিকিৎসা, পুনর্বাসন এবং প্রকৃতিতে অবমুক্তকরণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। একই সঙ্গে তারা পশু-পাখির জীবন রক্ষা ও কল্যাণে পরিচালিত বিভিন্ন সেবামূলক কার্যক্রম ঘুরে দেখেন এবং এ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা বন্যপ্রাণীর চিকিৎসা ব্যবস্থাপনা, গবেষণা কার্যক্রম এবং পশু-পাখির জন্য ওষুধ ও চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনে পরিচালিত গবেষণামূলক কার্যক্রম নিয়েও আগ্রহ প্রকাশ করেন। এসময় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে কিছু বিরল ফলজ ও ঔষধি গাছের চারা উপহার প্রদান করা হয়।


পরিদর্শন শেষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব-কে প্রতিষ্ঠানের বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একটি শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করেন।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর