শুক্রবার, ২৬ জুন ২০২৬
শুক্রবার, ২৬ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সোনাই নদী লুটের মহোৎসব: হুমকিতে ২৬ কোটি টাকার রাবার ড্যাম, ঝুঁকিতে স্বপ্নের সেতু জগন্নাথপুরে ব্যবসায়ীকে মারধর, ইউএনও বরাবর লিখিত অভিযোগ সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক ১৮ জুলাই ভোটগ্রহণ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৭ প্রার্থী - বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ রবিবার সুনামগঞ্জে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন কানাইঘাটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ বিয়ানীবাজারে পুশইন ঠেকাতে সীমান্তে ইউএনও’র সচেতনামূলক সভা বিশ্বনাথে বালু-পাথর ফেলে সরকারি রাস্তা বন্ধের অভিযোগ মৌলভীবাজারে এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বিয়ানীবাজারে ২ সহস্রাধিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণ
advertisement
সিলেট বিভাগ

শাল্লায় কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

"কৃষিই সমৃদ্ধি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের কৃষি খাতকে আরও গতিশীল এবং কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে রোপা আমন ধান চাষীদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ ধান বিতরণ করা হয়েছে। ২৫ জুন, বৃহস্পতিবার চলতি অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রোপা আমন আবাদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষ্যে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়

গণমিলনায়তনের সামনে উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ) বিভুতোষ চৌধুরীর পরিচালনায় ও কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান ​গণেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আওয়াল। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষি খাতকে আরও গতিশীল করতে এবং কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া হচ্ছে। প্রণোদনার সার,বীজ সঠিকভাবে যাতে ব্যবহার করা হয় কৃষকদের সেই আহ্বান জানান বক্তার। জানা গেছে, ৬'শ রোপা আমন চাষীদের মধ্যে পাঁচ কেজি বীজ ধান ও দুই জাতের বিশ কেজি সার বিতরণ করা হবে। এছাড়াও ৫০ জন কৃষকদের মধ্যে বনজ প্রণোদনা বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়েছে। 

এসময় অন্যান্যদের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি দপ্তরের কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

সোনাই নদী লুটের মহোৎসব: হুমকিতে ২৬ কোটি টাকার রাবার ড্যাম, ঝুঁকিতে স্বপ্নের সেতু

জগন্নাথপুরে ব্যবসায়ীকে মারধর, ইউএনও বরাবর লিখিত অভিযোগ

সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক

১৮ জুলাই ভোটগ্রহণ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৭ প্রার্থী বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

রবিবার সুনামগঞ্জে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

কানাইঘাটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ

বিয়ানীবাজারে পুশইন ঠেকাতে সীমান্তে ইউএনও’র সচেতনামূলক সভা

বিশ্বনাথে বালু-পাথর ফেলে সরকারি রাস্তা বন্ধের অভিযোগ

মৌলভীবাজারে এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিয়ানীবাজারে ২ সহস্রাধিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণ