সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের বেহাল দশা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গুরুত্বপূর্ণ জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কার কাজ ঝুলে থাকায় সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, ভাঙন ও খানাখন্দ। এতে যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও।

স্থানীয়দের অভিযোগ, প্রায় পাঁচ বছর ধরে সড়কটির উল্লেখযোগ্য কোনো সংস্কার হয়নি। আট মাস আগে ঘোষগাঁও সেতুর মুখ থেকে শিবগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার অংশে সংস্কার কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু সড়ক খুঁড়ে কাজ শুরু করার পর দীর্ঘ সময় ধরে কার্যত কাজ বন্ধ রয়েছে। ফলে আগের তুলনায় দুর্ভোগ আরও বেড়েছে।

এলাকাবাসী জানান, জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের প্রায় ১১ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের কারণে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারকে তাগিদ দেওয়া হলেও কাজের অগ্রগতি নেই বললেই চলে।

সড়কের দ্রুত সংস্কারের দাবিতে এর আগে জগন্নাথপুর অটোরিকশা, অটো-টেম্পু ও লেগুনা শ্রমিক সমিতি ৪৮ ঘণ্টার ধর্মঘটও পালন করেছে।

ঘোষগাঁও গ্রামের বাসিন্দা আব্দুস ছামাদ বলেন, “সংস্কারের নামে এলাকাবাসীর সঙ্গে এক ধরনের প্রতারণা করা হচ্ছে। আট মাস আগে কাজ শুরু হলেও অগ্রগতি খুবই ধীর। বর্তমানে সড়কের অবস্থা এতটাই খারাপ যে পুরোনো সড়কই এর চেয়ে ভালো ছিল।”

এলজিইডি সূত্রে জানা গেছে, জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের জগন্নাথপুর অংশের প্রায় ১২ কিলোমিটার সংস্কারের জন্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। দরপত্রের মাধ্যমে কাজটি যৌথভাবে পায় সুনামগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান সোয়েব এন্টারপ্রাইজ ও লালা এন্টারপ্রাইজ।

তবে এ বিষয়ে ঠিকাদার সোয়েব আহমদের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

জগন্নাথপুর এলজিইডির প্রকৌশলী গোলাম সারোয়ার বলেন, “সড়কের কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে বারবার তাগিদ দেওয়া হচ্ছে। আশা করছি দ্রুত কাজের গতি বাড়বে।”

এদিকে ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুত সড়ক সংস্কার কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর