সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র ঘর পেল তিন অসহায় পরিবার

সামাজিক ও মানবিক কল্যাণমূলক প্রতিষ্ঠান ‘সিডস অব সাদাকাহ’র উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার তিনটি অসহায় ও গৃহহীন পরিবার নতুন ঘর পেয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আকিলপুর গ্রামের আত্বর আলী এবং ৩ নম্বর ওয়ার্ডের খোজারপাড়া গ্রামের দুই গৃহহীন পরিবারের জন্য নির্মিত শেল্টার প্রজেক্টের ৫২৪, ৪৮৪ ও ৪৮৫ নম্বর ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘরগুলোর উদ্বোধন করেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।

এ উপলক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে সমাজসেবক আব্দুল আলীর সভাপতিত্বে এবং জুয়েল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবী মোহাম্মদ মঈন উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন ফয়সল আহমেদ, মোক্তার হোসাইন, আব্দুল খালিক, সিডস অব সাদাকাহ’র সুপারভাইজার হাবিবুর রহমান আবিদ, কাওছার আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করা একটি গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব। সিডস অব সাদাকাহ দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির এ ধরনের উদ্যোগ শুধু গৃহহীন পরিবারগুলোর মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করছে না, বরং তাদের জীবনে নতুন আশার সঞ্চার করছে।

তারা মানবসেবামূলক এ কার্যক্রম অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। নবনির্মিত ঘর পেয়ে উপকারভোগী পরিবারগুলো সিডস অব সাদাকাহ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর