বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জামালগঞ্জে যুবদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল কানাইঘাটে পিকআপভর্তি ভারতীয় জিরাসহ গ্রেফতার ৩ শান্তিগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক ২ নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে মৌলভীবাজারে উঠান বৈঠক জামালগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নৈরাজ্যের প্রতিবাদে শাল্লায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনজিত সূত্রধর সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, জেলা যুবদলের সদস্য ভুবন খান ও শহিদুল ইসলাম শহীদ, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, জয়কলস ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ উদ্দিন, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিদ মিয়া, শিমুলবাক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শিশির আহমদ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আতাউর রহমান এবং দরগাপাশা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিব মিয়া, পূর্ব পাগলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিব মিয়া, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনসুর আলম, দরগাপাশা ইউনিয়ন যুবদলের নেতা আখলুছ মিয়া, জায়েদ, আফজল, রুবেল, সিজিল, সাদিক, জহিরুল, রেজোয়ান, লোকমান, কাদিরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

পথসভায় বক্তারা আওয়ামী লীগের অপপ্রচার ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবদলের ভূমিকা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এই সম্পর্কিত আরো

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জামালগঞ্জে যুবদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

কানাইঘাটে পিকআপভর্তি ভারতীয় জিরাসহ গ্রেফতার ৩

শান্তিগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক ২

নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে মৌলভীবাজারে উঠান বৈঠক

জামালগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে শাল্লায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা

জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ

সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার