মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অতিবৃষ্টি ও অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি প্রণোদনা ও মানবিক সহায়তার তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম, পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ১ নম্বর ও ৭ নম্বর ওয়ার্ডের দুই ইউপি সদস্যের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা।

অভিযোগ সূত্রে জানা যায়, সাম্প্রতিক অতিবৃষ্টিতে বোরো ফসল পানিতে তলিয়ে যাওয়ায় সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য চাল ও নগদ অর্থ সহায়তা বরাদ্দ দেয়। এ লক্ষ্যে ইউনিয়নের ভুরাখালী ও বাউধরন গ্রামের কৃষকদের নাম ও জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ করেন সংশ্লিষ্ট ইউপি সদস্যরা। তবে বরাদ্দ বিতরণের সময় প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত নন এমন ব্যক্তিদের মধ্যে সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক, বর্গাচাষী ও প্রান্তিক চাষিদের তালিকা থেকে বাদ দিয়ে আত্মীয়স্বজন ও পছন্দের লোকজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে প্রকৃত কৃষকরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

বাউধরন গ্রামের কৃষক আব্দুল হামিদ বলেন, ‘সরকারি সহায়তা দেওয়া হবে বলে আমাদের কাছ থেকে নাম ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেওয়া হয়েছিল। কিন্তু বিতরণের সময় আমাদের বাদ দিয়ে অন্যদের মধ্যে চাল ও নগদ অর্থ দেওয়া হয়েছে। আমি এ বছর ৮ কেদার জমিতে বোরো আবাদ করেছিলাম। অতিবৃষ্টিতে সব ফসল নষ্ট হয়ে যাওয়ায় এখন চরম কষ্টে আছি।’

ভুরাখালী গ্রামের আবজল, মুক্তার হোসেনসহ একাধিক কৃষক জানান, হাওরাঞ্চলের মানুষের সারা বছরের জীবিকা মূলত বোরো ফসলের ওপর নির্ভরশীল। কিন্তু এবারের অতিবৃষ্টিতে ফসলহানির কারণে তারা নিঃস্ব হয়ে পড়েছেন। সরকারি সহায়তার আশ্বাস পেলেও শেষ পর্যন্ত তারা কোনো বরাদ্দ পাননি। তাদের অভিযোগ, তালিকা প্রণয়নে স্বজনপ্রীতি করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সালাউদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যেই সরকারি বরাদ্দ বিতরণ করা হয়েছে।’

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, ‘অভিযোগপত্র পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই সম্পর্কিত আরো

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল

খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর

আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক

মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ

কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ

হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ