সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

কাতারে সড়ক দুর্ঘটনা: কানাইঘাটে শোকাহত পরিবার পেল প্রশাসনের সহায়তা

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের পাঁচ বাংলাদেশি প্রবাসীর পরিবারের পাশে দাঁড়িয়েছে কানাইঘাট উপজেলা প্রশাসন। শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

সোমবার (২২ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহদী হাসান শাকিলের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার নিহতদের বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেন।

তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহদী হাসান শাকিলের প্রতিনিধি হিসেবে তিনি এ সহায়তা পৌঁছে দিয়েছেন। কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে কানাইঘাটসহ সারাদেশের মানুষ গভীরভাবে শোকাহত বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানান তিনি। উপজেলা প্রশাসন সবসময় শোকাহত পরিবারের পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন তাপস চক্রবর্তী তুষার।

এ সময় উপস্থিত ছিলেন ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদ।

উল্লেখ্য, গত রবিবার কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচজন প্রবাসী নিহত হন। তারা হলেন—ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নুরের পুত্র জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের পুত্র মস্তাক আহমদ, একই গ্রামের মড়া মিয়ার পুত্র জুবায়ের আহমদ এবং বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ি গ্রামের বাহার উদ্দিনের পুত্র কাদের আহমদ।

এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর