সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

নাশকতা প্রতিরোধে জৈন্তাপুরে পুলিশের বিশেষ মহড়া

সিলেটের জৈন্তাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশের উদ্যোগে বিশেষ মবিলাইজেশন ড্রিল (মহড়া) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেল ৩টা থেকে উপজেলার জৈন্তাপুর সদর, সারীঘাট উত্তর ও দক্ষিণ, দরবস্ত, হরিপুর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ মহড়া পরিচালনা করা হয়। জৈন্তাপুর মডেল থানা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ ড্রিলে থানা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।

এ বিষয়ে কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সালমান নূর আলম গণমাধ্যমকর্মীদের জানান, জৈন্তাপুর ও কানাইঘাট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে পুলিশের বিশেষ মবিলাইজেশন ড্রিল পরিচালিত হচ্ছে।

বিশেষ এ মহড়ায় সরাসরি উপস্থিত থেকে নেতৃত্ব দেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান মোল্লা এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) উসমান গণি। এছাড়া থানার সকল পুলিশ সদস্য এতে অংশগ্রহণ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ২৩ জুন একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশ সদর দপ্তর থেকে প্রয়োজনীয় সতর্কতামূলক ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ প্রেক্ষাপটে মাঠপর্যায়ে পুলিশের প্রস্তুতি, সমন্বয় ও দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে এ বিশেষ মবিলাইজেশন ড্রিল পরিচালিত হচ্ছে। একই সঙ্গে জনমনে নিরাপত্তাবোধ জোরদার এবং যেকোনো অপরাধমূলক বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর