সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

৭০০ বছরের ইতিহাসে নতুন অধ্যায়

শাহজালাল মাজারের দানবাক্স খুলতেই মিলল সাড়ে ১৭ লাখ টাকা ও স্বর্ণ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.) মাজার-এর দানবাক্সে মাত্র চার দিনে জমা হয়েছে ১৭ লাখ ৬৬ হাজার ৫৫৯ টাকা। একই সঙ্গে পাওয়া গেছে ৭ আনা পরিমাণ স্বর্ণ। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্স খুলে টাকা গণনার মাধ্যমে এ তথ্য জানা যায়।

সোমবার বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম-এর উপস্থিতিতে মাজারের ৬টি দানবাক্স ও ৩টি ডেগচি খোলা হয়। পরে সেগুলো থেকে সংগৃহীত অর্থ প্রকাশ্যে গণনা করা হয়।

টাকা গণনার কাজে অংশ নেন হযরত শাহজালাল (রহ.) মাদরাসার ৩৬ জন স্বেচ্ছাসেবক। দীর্ঘ সময় ধরে গণনা শেষে মোট ১৭ লাখ ৬৬ হাজার ৫৫৯ টাকা এবং ৭ আনা স্বর্ণ পাওয়া যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি মাজারের দান ও সম্পদের ব্যবস্থাপনার দায়িত্ব জেলা প্রশাসনের অধীনে আসার পর আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে এবার প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়।

ঐতিহাসিকভাবে প্রায় ৭০০ বছর ধরে হযরত শাহজালাল (রহ.) মাজার-এ ভক্ত-আশেকানদের দেওয়া নগদ অর্থ ও অন্যান্য উপহারসামগ্রী খাদেমদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। তবে নতুন ব্যবস্থাপনায় দানের অর্থের হিসাব প্রকাশ্যে আনা এবং তা সুষ্ঠুভাবে সংরক্ষণের উদ্যোগকে স্বচ্ছতা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর