সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে ইউটেন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ইউটেন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে লক্ষীপুর ফুটবল মাঠে ইউটেন সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে এবং লক্ষীপুর গ্রামের সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় লক্ষীপুর স্পোর্টিং ক্লাব ও ইউনিকর্ন এফসি (নৌমৌজা)। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩ গোল করে এগিয়ে থেকে ইউনিকর্ন এফসি বিজয় অর্জন করে চ্যাম্পিয়নের গৌরব লাভ করে।

খেলায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফেনারবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু, বর্তমান চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নবী হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের সাবেক সদস্য দীপক চন্দ্র তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক দিল আহমেদ, ফেনারবাক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি গরু এবং রানার-আপ দলের অধিনায়কের হাতে দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি খাসি তুলে দেন।

বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর