সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

পাহাড়ি ঢলে সাদাপাথর পর্যটন স্পট অনির্দিষ্টকালের জন্য বন্ধ

টানা দুই দিনের প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

রোববার (২১ জুন) সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ধলাই নদীর উজান থেকে নেমে আসা প্রবল পাহাড়ি ঢলে সাদাপাথর পর্যটনকেন্দ্রের অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। নদীর তীব্র স্রোতের মধ্যে নৌকাযোগে পর্যটকদের যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, অতীতেও বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার মধ্যে অসতর্কভাবে ঘুরতে এসে কয়েকজন পর্যটক প্রাণ হারিয়েছেন। এসব ঘটনায় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে নানা সময় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, “দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সাদাপাথর পর্যটনকেন্দ্র পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কেন্দ্রটি খুলে দেওয়া হবে।”

এদিকে আকস্মিক পাহাড়ি ঢলে পর্যটনকেন্দ্রের মূল স্পটে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শনার্থীদের জন্য স্থাপন করা বেশ কয়েকটি দোকানের মালামাল পানির তোড়ে ভেসে গেছে। অনেক ব্যবসায়ী নৌকার মাধ্যমে অবশিষ্ট মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

ভোলাগঞ্জ সাদাপাথর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি জাবেদ মির্জা জানান, শনিবার রাত থেকেই পানি বাড়তে শুরু করে। সকালে ঢলের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ দোকানের মালামাল ভেসে যায়। তিনি বলেন, “কিছু মালামাল রক্ষা করা গেলেও ব্যবসায়ীদের অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

স্থানীয় ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। অন্যদিকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাদাপাথর এলাকায় ভ্রমণে না যাওয়ার জন্য পর্যটকদের প্রতি অনুরোধ জানিয়েছে প্রশাসন।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর