শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুবসমাজ ধ্বংসের সবচেয়ে বড় হাতিয়ার মাদক: আইন-শৃঙ্খলা সভায় এমপি মিলন প্রধানমন্ত্রীর সফরে চীনের সঙ্গে হবে ১৭ চুক্তি-সমঝোতা, আলোচনায় থাকবে তিস্তা শাহজালাল মাজারের দানবাক্স ও ঐতিহাসিক ডেগ এখন সিসি ক্যামেরার আওতায় মাদক যুবসমাজ ধ্বংসের সবচেয়ে বড় হাতিয়ার: জামালগঞ্জে সমাবেশ বানিয়াচং মডেল প্রেসক্লাবের নেতৃত্বে শিব্বির-আব্দাল পরিষদ জাতীয় চা দিবস-২০২৬ - চা শিল্প ও শ্রমিক কল্যাণে সমন্বিত পরিকল্পনার ওপর জোর এমপি মুজিবুর রহমানের যোগব্যায়ামের মাধ্যমে সুস্থ সমাজ গঠনের আহ্বান এমপি মিলনের বিশ্বকাপ উন্মাদনায় বিয়ানীবাজারে আর্জেন্টিনা ভক্তদের র‌্যালি দেশসেরা ক্ষুদে বিতার্কিক নির্বাচিত কুলাউড়ার ৫ শিক্ষার্থী বিয়ের প্রলোভনে ধর্ষণ বলে কিছু হয় না: এলাহাবাদ হাইকোর্ট
advertisement
সিলেট বিভাগ

যুবসমাজ ধ্বংসের সবচেয়ে বড় হাতিয়ার মাদক: আইন-শৃঙ্খলা সভায় এমপি মিলন

ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ছাতক পৌরসভাকে মাদক বিক্রি ও মাদকসেবনমুক্ত করতে হবে। এ লক্ষ্য অর্জনে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

শনিবার সকালে ছাতক উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মিলন বলেন, মাদক নির্মূলে পুলিশ ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুবসমাজ মাদকাসক্ত হলে সমাজ ও দেশ পিছিয়ে পড়ে। তাই মাদক ব্যবসায়ীদের কঠোরভাবে দমন করা না গেলে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে না। মাদকই যুবসমাজ ধ্বংসের সবচেয়ে বড় হাতিয়ার।

তিনি আরও বলেন, সমাজ ও দেশকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে নিয়ে সভা করে ওই ওয়ার্ড থেকেই মাদকমুক্ত অভিযান শুরু করা হবে।

ছাতক শহরের যানজট সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করতে হবে এবং দোকানের সামনে স্থাপিত অবৈধ অস্থায়ী দোকানপাট অপসারণে প্রশাসনকে কার্যকর উদ্যোগ নিতে হবে। ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা অতিরিক্ত বেড়ে যাওয়ায় শহরে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। বৈধ চালক ও বৈধ কাগজপত্র ছাড়া কোনো অটোরিকশা পৌর এলাকায় চলাচল করতে পারবে না। এছাড়া বাইরের অটোরিকশা যাতে শহরের ভেতরে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাহিদুল ইসলাম, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির নেতা আব্দুর রহমান, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার ছানা, বিআরডিবির চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, মণ্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, ইমাম সমিতির প্রতিনিধি মাওলানা আমিন উদ্দিন এবং কাজি সমিতির কাজি মাওলানা বদরুল হক।

এছাড়া উপজেলা বিএনপির সদস্য আতাউর রহমান এমরান, কয়েস আহমদ, ব্যবসায়ী আফসর উদ্দিন, রিয়াজ আহমদ রাজু, ইউনিয়ন বিএনপি নেতা শামীম আলম, আলাউদ্দিন মিয়া, জায়েদুল ইসলাম আহবাব, হাজী আব্দুস সামাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংবাদিক নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমদ, সোনালীচেলা বিওপি ক্যাম্প কমান্ডার আবু তাহের, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক পারভেজ, জমিয়েত নেতা মাওলানা রিয়াজ উদ্দিন, বিএনপি নেতা ইলিয়াস আহমেদ, ময়না মিয়া, সুনা মিয়া, কুতুব উদ্দিন, কবির আহমদ মধু, মাস্টার আব্দুর রউফ, সাজ্জাদুর রহমান, কামাল উদ্দিন, আবাব মিয়া, শিক্ষক দুলন তরফদার, অজয় কৃষ্ণ পাল, ব্যবসায়ী সাইদুল হক মধুসহ অনেকে।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ছাতক উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিন উদ্দিন। গীতা পাঠ করেন ছাতক পৌর উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী।

এই সম্পর্কিত আরো

যুবসমাজ ধ্বংসের সবচেয়ে বড় হাতিয়ার মাদক: আইন-শৃঙ্খলা সভায় এমপি মিলন

প্রধানমন্ত্রীর সফরে চীনের সঙ্গে হবে ১৭ চুক্তি-সমঝোতা, আলোচনায় থাকবে তিস্তা

শাহজালাল মাজারের দানবাক্স ও ঐতিহাসিক ডেগ এখন সিসি ক্যামেরার আওতায়

মাদক যুবসমাজ ধ্বংসের সবচেয়ে বড় হাতিয়ার: জামালগঞ্জে সমাবেশ

বানিয়াচং মডেল প্রেসক্লাবের নেতৃত্বে শিব্বির-আব্দাল পরিষদ

জাতীয় চা দিবস-২০২৬ চা শিল্প ও শ্রমিক কল্যাণে সমন্বিত পরিকল্পনার ওপর জোর এমপি মুজিবুর রহমানের

যোগব্যায়ামের মাধ্যমে সুস্থ সমাজ গঠনের আহ্বান এমপি মিলনের

বিশ্বকাপ উন্মাদনায় বিয়ানীবাজারে আর্জেন্টিনা ভক্তদের র‌্যালি

দেশসেরা ক্ষুদে বিতার্কিক নির্বাচিত কুলাউড়ার ৫ শিক্ষার্থী

বিয়ের প্রলোভনে ধর্ষণ বলে কিছু হয় না: এলাহাবাদ হাইকোর্ট