সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে মাদকবিরোধী সমাবেশ, সচেতনতার আহ্বান

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সাচনাবাজার ইউনিয়নের দূর্লভপুর গ্রামবাসীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দি। 

সাচনাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনজুরুল হক আফিন্দির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুস ছুবান, ইউপি সদস্য জয়নাল আবেদীন (কাঁচা মিয়া), অ্যাডভোকেট নাসিরুল হক আফিন্দি, সিনিয়র সাংবাদিক মো. ওয়ালি উল্লাহ সরকার, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন শাহ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল হাসান তালুকদার।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন যুবদল নেতা মঈনুল ইসলাম, সাংবাদিক তোফাজ্জল ইসলাম, এসআই সুমন, যুবসমাজের প্রতিনিধি মাহি আফিন্দি, নাহিদ আফিন্দি, রাহাদ আলম হৃদয়, মারুফ, মেহেদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, যুবসমাজই দেশের ভবিষ্যৎ। তাদের মধ্যেই লুকিয়ে রয়েছে দেশ ও জাতির উন্নয়নের অফুরন্ত সম্ভাবনা। কিন্তু তরুণ প্রজন্ম মাদকের আসক্তিতে জড়িয়ে পড়লে পরিবার, সমাজ ও রাষ্ট্র ভয়াবহ সংকটের মুখে পড়ে। মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং সামাজিক মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতাকেও ক্ষতিগ্রস্ত করে।

তারা আরও বলেন, মাদকাসক্তি, চাঁদাবাজি, সন্ত্রাস, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে মাদকের গভীর সম্পর্ক রয়েছে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

বক্তারা যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি প্রতিটি পরিবারে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

তারা বলেন, সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে এবং তরুণ প্রজন্ম একটি সুন্দর, নিরাপদ ও উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাবে।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর