বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যৌন নির্যাতন অভিযোগ: ম্যানচেস্টার পুলিশি তদন্তে পাকিস্তানি রাজনীতিক আন্তর্জাতিক কফি ব্র্যান্ডের তালিকায় যুক্ত হচ্ছে ক্যাফে আমাজন বাংলাদেশ কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জৈন্তাপুরে আলোচনা সভা গণঅভ্যুত্থান দিবসে শাল্লায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না: এমপি কয়সর বিয়ানীবাজার সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত জামালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যুব জমিয়তের দোয়া মাহফিল দিরাইয়ে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা
advertisement
সিলেট বিভাগ

নগরীতে ঝটিকা মিছিল

সিলেটে নিষিদ্ধ আ. লীগের ৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা

সিলেট নগরীতে ঝটিকা মিছিল বের করার দায়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬৯জন নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার কোতোয়ালি থানার এসআই মাসুদ আহমদ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ২০০৯ সংশোধিত ১৩ (৯)(৩)১০-১১-১২-১৩ ধারায় এ মামলাটি (নং ২৬(০৬)২০২৬) দায়ের করেন। মামলায় গ্রেফতার হওয়া নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাসহ ২৪জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০/৪৫জনকে আসামি করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাইনুল জাকির। তিনি বলেন, এ মামলায় পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

গ্রেফতারকৃতরা হলেন ইব্রাহিম মোস্তফা মাহী, সানিয়াত আহমদ, রেদুয়ান আহমদ রাব্বী, আশরাফুল আহমদ শাহী ও সাকির আহমদ।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সিলেট নগরীর নবাব রোড এলাকায়  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলটি বের করে। মিছিল চলাকালে ওই এলাকায় পুলিশের উপস্থতি ছিল। তবে, মিছিলের পরপরই ঘটনাস্থল থেকে চারজন ও পরে আরেকজনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের উদ্যোগে কর্মসূচিটি আয়োজন করা হয়। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভকারীদের বহন করা ব্যানারে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানানো হয়। মিছিলে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদকেও নেতৃত্ব দিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবাব রোড এলাকায় অল্প সময়ের জন্য অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, 'জয় বাংলা 'স্লোগান দিয়ে নেতাকর্মীরা যখন নবাব রোডের একটি সড়ক প্রদক্ষিণ করছেন টিক তার বিপরীত পাশেই পুশিশের একটি গাড়ি দাঁড়ানো ছিলো।

এই সম্পর্কিত আরো

যৌন নির্যাতন অভিযোগ: ম্যানচেস্টার পুলিশি তদন্তে পাকিস্তানি রাজনীতিক

আন্তর্জাতিক কফি ব্র্যান্ডের তালিকায় যুক্ত হচ্ছে ক্যাফে আমাজন বাংলাদেশ

কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জৈন্তাপুরে আলোচনা সভা

গণঅভ্যুত্থান দিবসে শাল্লায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না: এমপি কয়সর

বিয়ানীবাজার সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

জামালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যুব জমিয়তের দোয়া মাহফিল

দিরাইয়ে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা